1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় সংবাদ সম্মেলনে মিথ্যা ও ভিত্তিহীন ঘটনায় মামলার অভিযোগ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দেবহাটায় সংবাদ সম্মেলনে মিথ্যা ও ভিত্তিহীন ঘটনায় মামলার অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৮৯ জন খবরটি পড়েছেন

দেবহাটা( সাতক্ষীরা)প্রতিনিধি।। দেবহাটায় মিথ্যা ও ভিত্তিহীন ঘটনা সাজিয়ে আদালতে মামলা করায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেবহাটা রিপোটার্স ক্লাবে শনিবার সংবাদ সম্মেলনটি করেন দেবহাটা উপজেলার কামটা গ্রামের মন্টু গাজীর ছেলে সাইফুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি একজন ট্রাকটলি শ্রমিক ও দিনমজুর। তার পিতাও একজন দিনমজুর শ্রমিক। নিত্য আয়ের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করতে হয়। তিনি বিবাহিত ও সন্তানের জনক। কামটা গ্রামেই তাদের আদি বসবাস এবং সেখানেই তারা পরিবার পরিজন নিয়ে বসবাস করেন।

তাদের বাড়ির পাশর্^বর্তী জমির মালিক গোলাম রসুল গত রোজার আগে তার জমি বিক্রয় করতে চাইলে তারা (সাইফুল) তাদের বসত ঘরের পাশ থেকে ৫ শতক জমি ক্রয় করেন। তার ক্রয়কৃত সম্পত্তির পাশে কোড়া গ্রামের জনৈক রবিউল ইসলাম সাড়ে তিনশতক জমি ক্রয় করেন। জমির মালিক তাদের ও রবিউলের ক্রয়কৃত সম্পত্তির মাঝ বরাবর একটি ভ্যান চলাচলের মতো রাস্তা রেখে জমিটি বিক্রয় করেন। কিন্তু রবিউল একজন ইঞ্জিনভ্যান চালক হওয়ার কারনে উক্ত সরু রাস্তা দিয়ে ভ্যান আনা নেয়া করতে পারেননা বিধায় তাদের জমির মধ্যে দিয়ে চলাচল করেন। সাইফুল জানান, তার পিতা পাশর্^বর্তী রবিউলের ভ্যান চলাচলের সুবিধার কারনে তাদের জমির ভিতর বরাবর সীমানা পিলার দিয়ে দিলে রবিউল তার পিতা মন্টু গাজীর সাথে গন্ডগোল করে। এমনকি রবিউলের হাস মুরগী থাকায় তার কারনে বসবাস করতেও অনেক অসুবিধা হয়। কিন্তু তারা কিছু না বলে শান্তি বজায় রাখার চেষ্টা করেন। রবিউলের বাড়িতে বিদ্যুৎ সংযোগের মিটার না থাকার কারনে তারা সাইফুলদের বাড়ি থেকে সাইড লাইন নিয়ে ব্যবহার করেন। কিন্তু রবিউল যে পরিমানের বিদ্যুৎ ব্যবহার করেন তার সমপরিমান টাকা না দেওয়ার কারনে গত কয়েকদিন আগে সাইড লাইনটি সাইফুলরা কেটে দেন। যার কারনে রবিউল ও তার স্ত্রী জেলেখা সাইফুলদের সাথে চরম বিরোধ সৃষ্টি করে এবং দেখে নেয়ার হুমকি দেয়।

এ কারনে প্রতিহিংসার বশবর্তী হয়ে একপর্যায়ে গত কয়েকদিন আগে ররিউল ও তার স্ত্রীর যোগসাজশে তাদের সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ট শ্রেনীতে পডুয়া মেয়েকে সাজিয়ে সাইফুলের নামে দেবহাটা থানায় একটি মিথ্যা ও ভিত্তিহীন ঘটনা সাজিয়ে এলাকার কিছু কুচক্রীমহলের সহযোগীতায় দেবহাটা থানায় মামলা দিতে যায়। দেবহাটা থানার ওসি বিষয়টি বিষয়্টি তদন্তপূর্বক ঘটনাটি সম্পূর্নভাবে মিথ্যা ও বানোয়াট হওয়ায় মামলাটি গ্রহন করা থেকে বিরত থাকেন। পরে তারা সাতক্ষীরা আদালতে একটি মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়ের করে।

সাইফুল জানান, প্রকৃত ঘটনা এলাকার চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ অবগত রয়েছে। তিনি বিষয়টির সুষ্টু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট দাবী জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar