মোঃ ফরহাদ হোসেন লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
লালমনিরহাট সদর উপজেলার কালমাটি পাকার মাথা নামক এলাকায় তিস্তা নদীতে ভেসে আসা অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৬ জুন রোববার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি এলাকায় নদীতে ভেসে থাকা মরদেহ দেখে লালমনিরহাট সদর থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
বিকেল সাড়ে ৫টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরন করে পুলিশ।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম জানান, লাশের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, সার্বিক অবস্থা বিবেচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।