1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পদ্মা সেতুর নাট-বল্টু খোলা বায়েজিদের গ্রামের বাড়িতে হামলা-ভাংচুর - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পদ্মা সেতুর নাট-বল্টু খোলা বায়েজিদের গ্রামের বাড়িতে হামলা-ভাংচুর

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৯৭ জন খবরটি পড়েছেন

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলার ঘটনায় গ্রেফতার বায়েজিদ তালহা মৃধার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (২৭ জুন) বিকেলে পটুয়াখালী সদর উপজেলার লাউকা‌ঠি ইউনিয়ন তে‌লিখালী গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। তবে এতে হতাহত হয়নি কেউ।

স্থানীয়রা জানান, পদ্মা সেতুর নাট খোলার পর সবাই জানতে পারে বায়েজিদের গ্রামের বাড়ি পটুয়াখালীতে। এরপর অনেকেই তার বাড়ির খোঁজ শুরু করে। একপর্যায়ে বিকেল ৫টার দি‌কে একদল যুবক রড-লাঠি নিয়ে বায়েজিদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।

এসময় বায়েজিদের ভাই মো. সোহাগ মৃধার স্ত্রী হাদিসা খাতুন ও তার মেয়ে ফা‌তিমাতু‌জ্জোহরা প্রাণ বাঁচাতে পাশের ঘরে আশ্রয় নেন। একপর্যায়ে হামলাকারীরা বায়েজিদের ভাইয়ের মোটরসাইকেলও ভাঙচুর করেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ঘটনার বেশ কিছু ছবি প্রকাশ পায়। এতে দেখা যায় পটুয়াখালী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদসহ ছাত্রলীগের আরও কয়েকজনকে।
বিষয়ে জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বাংলাদেশের সব মানুষের স্বপ্নের সেতু পদ্মা সেতু। একজন ছাত্রলীগের সদস্য হিসেবে কোনো অবস্থাতেই বায়েজিদের এমন কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। সে কারণেই আজ ওদের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু পরিবারের কাউকে পাইনি।

এদিকে হামলায় অংশ নেয়া আরাফাত ইসলাম বলেন, আমরা সবাই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম। এই সেতু আমাদের একটা আবেগের জায়গা। ১৬ কোটি বাঙালির আবেগের জায়গায় হাত দিয়েছেন বায়েজিদ। আমরা খোঁজ নিয়ে দেখেছি বায়েজিদের পরিবার বিএনপি-জামায়াতের। সে কারণে পরিকল্পিতভাবে তিনি এ কাজ করেছেন। আজ আমরা তাদের বাড়িতে গিয়েছিলাম। আমাদের সঙ্গে স্থানীয়রাও ছিলেন। ওখানে যা হয়েছে তা আমাদের বিবেকের তাড়নায় করেছি।

বায়েজিদের ভাবি হাদিসা আক্তার বলেন, বিকেলের দিকে মেয়েকে নিয়ে ঘরে ছিলাম। এমন সময় হঠাৎ রামদা-কুড়াল নিয়ে অনেক ছেলেরা প্রবেশ করলে আমরা ভয়ে পাশের ঘরে আশ্রয় নেই। আমার ঘরের বেড়া কোপাইছে, ঘরের মালামাল ভাঙচুর করছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ বাড়িতে মূলত বায়েজিদ থাকেন না এখানে থাকেন তার ভাই-ভাবি। তবে বিকেলে কে বা কারা এই বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেছে। এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বায়েজিদের রাজনৈতিক পরিচয় নিয়ে আওয়ামী লীগ-বিএনপি কেউই দায় নিচ্ছে না। তবে এরইমধ্যে বায়েজিদের সঙ্গে পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছবি ভাইরাল হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar