1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবন থেকে চার হরিণ শিকারিকে আটক - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সুন্দরবন থেকে চার হরিণ শিকারিকে আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৩০ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পূর্ব সুন্দরবন থেকে চার হরিণ শিকারিকে আটক করা হয়েছে। রবিবার গভীররাতে শরণখোলা রেঞ্জের বগী স্টেশনাধীন চরখালী টহল ফাঁড়ির পাজরাফুটা খালে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে তাদেরকে আটক করা হয়। শিকারিরা বনে ফাঁদ পেতে ওই ট্রলারে অবস্থান করছিলেন বলে বনবিভাগ জানিয়েছে।

আটক শিকারিরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আ. হক হাওলাদারের ছেলে হাবিবুর রহমান, হারুন খাঁর ছেলে হাসান খাঁ, আ. আজিজের ছেলে এমাদুল হক ও নাসির হাওলাদারের ছেলে খায়রুল হাওলাদার। এদের চার জনকে সোমবার (৪জুলাই) দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

পূর্ব বনবিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, নিষেধাজ্ঞার মধ্যে গোপনে শিকারিরা বনে প্রবেশ করেন। তারা মনের মধ্যে নাইলনের রশির ফাঁদ পেতে রেখে ট্রলারে অবস্থান করছিলেন। এই সংবাদ পেয়ে চরখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিনের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

এসও জানান, শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এদের কাছ থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলার, বন থেকে উদ্ধার করা এক বস্তা নাইলনের রশির ফাঁদসহ বিভিন্ন সমঞ্জাম জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar