1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে আওয়ামীলীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাগেরহাটে আওয়ামীলীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২১৮ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে এক আওয়ামী লীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত ২টার দিকে জিউধরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাসান শিকদারের এ্যাপাসি ঢাকা মেট্রো-ল-৩৪-৯৬৬৯ নং গাড়িটি পুড়িয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্ত্রীর চাকুরীর সুবাদে হাসান শিকদার স্বপরিবারে ১০১ নং এনায়েতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে অবস্থান করছিলেন। রাতে গাড়িটি স্কুল ভবনের নিচে থাকা অবস্থায় কেউ তাতে আগুন ধরিয়ে দেয়। আগুনে মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এসময় ওই মোটরসাইকেলের কাছে থাকা ৫ মন ধান পুড়ে যায়। অপর একটি মোটরসাইকেলে ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে আওয়ামীলীগ নেতা হাসান শিকদার বলেন, শত্রুপক্ষের লোকেরা পরিকল্পিতভাবে গাড়ি পুড়িয়ে দিয়েছে।

থানার ওসি(তদন্ত) মো. শাজাহান আহমেদ বলেন, খবর পেয়ে আজ সোমবার বেলা ১০টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Attachments area

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar