1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজশাহীগামী ট্রেনের টিটিকে আংকেল বলায় বিপত্তি ! - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রাজশাহীগামী ট্রেনের টিটিকে আংকেল বলায় বিপত্তি !

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২২০ জন খবরটি পড়েছেন
ছবি-প্রতিকী

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
বাংলাদেশ রেলওয়ের রাজশাহীগামী ট্রেনের টিটিকে আংকেল বলায় নওয়াপাড়ার দুই মেধাবী কলেজছাত্রীর সাথে অশোধন আচরণ করার অভিযোগ পাওয়া গেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভুক্তভোগী দুই কলেজ ছাত্রী খুলনা থেকে ট্রেন ছাড়ার পর অসহায় অবস্থায় এবং ভয়ে নওয়াপাড়া রেলস্টশনে নামেন।

গত শনিবার (২জুলাই) বিকাল চারটায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রেনে এ ঘটনা ঘটে।

মেধাবী দুই কলেজ ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে জানান, কলেজ পড়ুয়া দুই ছাত্রী খুলনা রেলস্টেশনে দঁাড়িয়ে থাকা একজন টিটিকে ট্রেন ছাড়ার বিষয়ে আংকেল বলে সম্বোধন করলে ওই টিটি ক্ষিপ্ত হয়ে বলেন, আমাকে দেখতে কী আংকেল মনে হয়? আমি কী দেখতে আংকেলের মতো? এসময় অপর একজন টিটি এগিয়ে এসে বলেন, কিছুটা ধমকের শুরে তোমরা কী পড়ো? তোমরা কী করো? তোমাদের আন্টি বলতে কেমন হবে? ইত্যাদি…।

টিটির আচরণে ছাত্রী দুইজন একপর্যায়ে তাদের ভাই বলতে বাধ্য হয়। এরই জের ধরে ট্রেন ছাড়ার পর ওই টিটি ছাত্রী দুইজনকে নজরে রাখেন এবং টিকেট পরীক্ষার সময় টিকেট চেকারকে সাথে নিয়ে বলতে থাকেন, আমি নাকি আংকেল। আমাকে দেখতে নাকি আংকেলের মতো? নানাবিধ প্রশ্নের উত্তরদানে ছাত্রী দুজন অসহায় এবং ভয় পেতে থাকে।

এক পর্যায়ে ছাত্রী দুজন ট্রেনের মধ্যেও বলতে বাধ্য হয়, আপনারা বা আপনি আমাদের বোন বা আন্টি বলে ডাকতে পারেন। তার উত্তরে টিটি বলেন, বউ বললেতো দোষের কিছু নেই। যেহেতেু বিষয়টি কিছুটা স্পর্শকাতর সেহেতু একথাগুলো বাড়িতে ফিরে কাউকে বলেননি। ঘটনাক্রমে শুক্রবার ট্রেন ভ্রমনের বিষয়টি ভুক্তভোগী এক ছাত্রীর বাড়িতে আলোচনা হলে বিষয়টি জানা যায়।

প্রকাশ থাকে যে, রেলওয়ের ওই দুই কর্মচারীর নাম ঠিকানা সঠিকভাবে বলতে পারেননি ছাত্রী দুইজন। ভুক্তভোগী এক কলেজছাত্রীর পিতা বিষয়টি জেনে রেলওয়ের ওই দুই কর্মচারীকে খঁুজতে শুরু করেছেন। তিনি সাংবাদিককে জানান, রেলওয়ের ওই দুই কর্মচারীর সন্ধান মেলাতে পারলে তিনি উক্ত দুই কর্মচারীর বিরুদ্ধে রেলবিভাগের উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করবেন।

তিনি আরও জানান, বাংলাদেশ রেলওয়ে বিভাগে এ ধরণের কাজে নিয়োজিত কর্মচারীদের যাত্রীদের সাথে ভালো আচরণ সংক্রান্ত বিষয়ের ওপর প্রশিক্ষণের জোর দাবি জানান।

বিষয়টি জানার জন্য নওয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টারের ব্যবহৃত ০১৭৬৩-৯৮৭৫১৫ নম্বর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar