1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খাস জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হুমকিতে ভীত কৃষক - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

খাস জমি নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হুমকিতে ভীত কৃষক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ২০০ জন খবরটি পড়েছেন

মোঃ ফরহাদ হোসেন লালমনিরহাট জেলা প্রতিনিধি ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুস সোবহান ও একরামুল হক নামের দুই ভাইকে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার (৯ জুলাই) সকাল এগারোটার দিকে হাতীবান্ধা উপজেলার টংভাঙা ইউনিয়নের গেন্দুকুড়ি ভাতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা গেছে, গত ২জুলাই গেন্দুকুড়ি এলাকার সবুজ মিয়া ও তার পাঁচ ভাই মিলে ভারতের সীমান্তে অবস্থিত ভোগদখল করা সরকারি খাস জমি নিজেদের দাবি করে দখলের চেষ্টা করেন।

সেসময় বাঁধা দিতে গেলে আব্দুস সোবহানকে সবুজ মিয়া ও তার পাঁচ ভাই মিলে দলবদ্ধভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করেন।

আহত আব্দুস সোবহান হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণের পর বাড়িতে ফিরে আসলে অভিযুক্ত ব্যক্তিরা এক সপ্তাহ ধরে নানারকম হুমকি দিয়ে আসছেন।

হুমকিতে ভীত সন্ত্রস্ত আব্দুস সোবহান সবুজ মিয়াসহ ছয়জনকে আসামী করে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেছেন।

আজ ৯ জুলাই সকালে বাজারে যাওয়ার সময় আব্দুস সোবহানের ছোটভাই একরামুল হককে রাস্তায় আটক করে প্রাণনাশের হুমকি দেন।

এবিষয়ে অভিযুক্ত সবুজ মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করলে তার সাথে কোনপ্রকার যোগাযোগ করা সম্ভব হয়নি।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, ঘটনাটি জেনেছি এবং একটি অভিযোগ পেয়েছি। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar