1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে যুবদল নেতা ধনি হত্যার প্রধান ঘাতক সহ আটক ৩ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

যশোরে যুবদল নেতা ধনি হত্যার প্রধান ঘাতক সহ আটক ৩

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২১৭ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রকাশ্য দিবালোকে যশোরে যুবদল নেতা বদিউজ্জামান ধনিকে কুপিয়ে হত্যাকারী মূল খুনি রায়হানসহ তিনজনকে আটক করেছে পুলিশ । এসময় আটককৃতদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত দু’টি গাছি দা, ১ টি চাইনিজ কুড়াল ও ১ টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার জানান,আসামিদের যশোর ও খুলনায় অভিযান চালিয়ে আটক করা হয়।   বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের তিনি বিষয় টি অবহিত করেন। 

আটককৃতরা হচ্ছেন-শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার ফরিদ হোসেনের ছেলে রায়হান হোসেন, শংকরপুর হারান বস্তির বাবু মীরের ছেলে ইছা মীর ও বেজপাড়ার মৃত রইচের ছেলে আলামিন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জানিয়েছেন, বিএনপি নিজ দলীয় কোন্দলের কারণে পূর্ব পরিকল্পনা অনুযায়ি একই এলাকার শামীম আহম্মেদ মানুয়ার নির্দেশে তার ভাগ্নে রায়হানের নেতৃত্বে গত ১২ জুলাই দুপুর পৌনে ১২টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ে বদিউজ্জামান ধনির ওপর হামলা চালানো হয়। এ সময় তারা ধনিকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে চলে যায়। ধনির চিৎকারে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় নিহত ধনির ভাই মনিরুজ্জামান বুধবার কোতোয়ালি মডেল থানায় আটজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৭-৮জনের বিরুদ্ধে মামলা করেন।

অভিযুক্তরা হলো, শহরের বেজপাড়া টিবি ক্লিনিক ফুড গোডাউনের সামনে আশ্রম রোডের আব্দুল আলীমের ছেলে আকাশ (২৫), মোহাম্মদ ফরিদের ছেলে রায়হান (২৪), শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ের মৃত আব্দুর রশিদের ছেলে শামীম আহমেদ মানুয়া (৪৮), টিবি ক্লিনিক ফুড গোডাউনের পাশের মিরাজুল বিশ্বাসের ছেলে মন্টু ওরফে অপূর্ব ওরফে আলী রাজ (২২), টিবি ক্লিনিক এলাকার রইস উদ্দিনের ছেলে আল আমিন ওরফে চোর আল আমিন (২৫), আফসারের ছেলে মিলন (২৪), শংকরপুর হারান কলোনীর উত্তর পাশের বাবু মীরের ছেলে ইছা মীর (২০) এবং চোপদারপাড়া রোডের মৃত হুজুর ইয়াসিনের বাড়ির পাশের লাভলুর ছেলে রিজভী (২৬)।

পুলিশ এই মামলার প্রধান আসামি রায়হানকে এলাকা থেকে এবং ইছা মীরকে খুলনা ও আলামিনকে এলাকা থেকে আটক করেছে র‌্যব। আটকের পর বিএনপি নিজ দলীয় কোন্দলের কারণে এবং যুবলীগ কর্মী ইয়াছিন আরাফাত হত্যাকাণ্ডকে পুজি করে বদিউজ্জামান ধনিকে হত্যার কথা প্রাথমিক ভাবে স্বীকার করেছে।
বৃহস্পতিবার তিনজনকেই আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar