1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্ত্রী ও দুই মেয়ে কে নিজ হাতে খুন করে থানায় ঘাতক স্বামী - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

স্ত্রী ও দুই মেয়ে কে নিজ হাতে খুন করে থানায় ঘাতক স্বামী

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৪৭৮ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকার একটি শালবন থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঘাতক স্বামীর কাছে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে নিহত তিনজনের লাশ উদ্ধার করে।

নিহতরা হচ্ছেন-স্ত্রী বিথী বেগম (৩০), বড় মেয়ে সামিয়া খাতুন (৯) ও ছোট মেয়ে সুমাইয়া খাতুন (২)

উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার আবদুল হক মোল্যা জানান, যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা জহুরুল বিশ্বাস (৩৫) বৃহস্পতিবার সন্ধ্যার পর বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে নিজেই হাজির হয়ে জানান, তার স্ত্রী বিথী বেগম , বড় মেয়ে সামিয়া খাতুন ও ছোট মেয়ে সুমাইয়া খাতুনকে নিজ হাতে শ্বাসরোধ করে হত্যা করার পর পার্শ্ববর্তী অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া শালবনে ফেলে রাখা হয়েছে।

এ খবর জানার পর বসুন্দিয়া ক্যাম্প পুলিশ তাকে আটক করে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

অভয়নগর থানা পুলিশ অভয়নগর থানা পুলিশ পাষন্ড যুবককে আটক করে ঘটনাস্থলে পৌঁছে শালবনে পড়ে থাকা তিনজনের লাশ উদ্ধার করেছে।

নিহত বিথী বেগমের মামা অমিত জানান, বিথীর স্বামী জহুরুল বিশ্বাস একজন নেশাগ্রস্থ মানুষ। সে তার ভাগনিসহ তার মেয়ে দুটিকে শ্বাসরোধ করে হত্যা করেছে। আমরা তার শাস্তি দাবি করছি। বিথীর খালাতো চাচা নাসির উদ্দিন মিলন জানান, জহুরুল বিশ্বাস একজন ভবঘুরে মানুষ। সে কোন কাজকাম করতো না। যৌতুকের দাবিতে এবং মোটর সাইকেল কেনার জন্য তার ভাইজিকে প্রায়ই মারধোর করতো। এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, পারিবারিক কোনো কারণে হয়তবা পাষন্ড স্বামী তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে শালবনে ফেলে রাখে। ইতোমধ্যে হত্যার ক্লু বের করার জন্য পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে ।

ইতোমধ্যে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে। এ রিপোর্ট লেখার সময় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-খ) মুকিত সরকার ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar