1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উলিপুরে যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

উলিপুরে যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২৯৩ জন খবরটি পড়েছেন

কুড়িগ্রাম প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের উলিপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে দলদলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চাপরার পাড় (কানিপাড়া) গ্রামে। এ ঘটনায় ঘাতক স্বামী শামীম মিয়া(২৫) পলাতক রয়েছেন।

জানা গেছে, শুক্রবার দুপুরে চাপরারপাড় গ্রামের মোঃ শামীম মিয়ার সাথে তাঁর স্ত্রী ফাতেমা বেগম(১৯)’র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বামী শ্বাশুড়ী মিলে ঘরের দরজা বন্ধ করে বেধড়ক নির্যাতন করলে স্ত্রী ফাতেমা মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করেন। পরে রংপুর হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৫টায় স্ত্রী ফাতেমার মৃত্যু হয়।

নিহতের পিতা সিদ্দিক আলী বলেন, শুক্রবার তারা আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসার কথা। জামাইয়ের দাবি, দাওয়াত খেতে আসলে যৌতুকের টাকা নিয়ে বাড়িতে ফিরতে হবে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। ইতোমধ্যে এক লাখ দিয়েছি। আবারো এক লাখ চাচ্ছে। আমি গরীব মানুষ এত টাকা পাই কোথায়। তারা যৌতুকের দাবিতে প্রায়ই নির্যাতন করতো। অবশেষে আমার মেয়েটাকে মেরেই ফেলল। আমি এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমীন বলেন, লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত গৃহবধুর মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শাশুড়ি সাহিদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। নিহতের স্বামী শামীমকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar