1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চলন্ত বাসে ৬ডাকাত মিলে নারীকে ধর্ষণ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চলন্ত বাসে ৬ডাকাত মিলে নারীকে ধর্ষণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৪০০ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

টাঙ্গাইলে চলন্ত বাস নিয়ন্ত্রণে নেয় ডাকাতদলের সদস্যরা। এরপর তাদের এক সদস্য নারী যাত্রীর পাশে বসতে চাইলে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে ছয়জন ডাকাত মিলে নারীকে ধর্ষণ করে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষার পর ভুক্তভোগী নারী বৃহস্পতিবার দুপুরে এসব কথা বলেন। 

এদিকে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত ও ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনে চিহ্ন পাওয়া গেছে। এছাড়া ধর্ষণের রিপোর্টের জন্য সোয়াব টেস্ট ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাদিকুর রহমান। 

ভুক্তভোগী নারী বলেন, কুষ্টিয়া থেকে ঈগল পরিবহনের নাইট কোচে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম। বাসটি সিরাজগঞ্জে রাতের খাবার বিরতি দেয়। পরে বাসটিতে মহাসড়কের কয়েকটি পয়েন্ট থেকে যাত্রীবেশে ডাকাত ওঠে। তাদের সবার মুখে মাস্ক পরা ছিল। এরপর তারা একত্রিত হয়ে গাড়িটি নিয়ন্ত্রণে নেয়। এ সময় তাদের মধ্যে একজন আমার পাশের সিটে বসতে চাইলে আমি নিষেধ করি। কিন্তু তিনি জোরপূর্বক বসে পড়ে অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে ডাকাতদলের ছয়জন মিলে ধর্ষণ করে। 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাদিকুর রহমান জানান, ওই নারী ধর্ষণের সোয়াব টেস্ট করা হয়েছে। সেটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে জোরপূর্বক ধর্ষণে বাধা দেওয়ায় এমন আঘাতের সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে। তার চিকিৎসা চলছে। তবে  সোয়াব টেস্টের রিপোর্ট পেলে ধর্ষণের বিষয়টি জানা যাবে। ঢাকা পোস্ট

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar