1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে গৃহবধুর সংবাদ সম্মেলন - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দেবহাটায় মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে গৃহবধুর সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৯৫ জন খবরটি পড়েছেন

দেবহাটা (সাতক্ষীরা)প্রতিনিধি ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেবহাটায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে এক গৃহবধু সংবাদ সম্মেলন করেছেন।

দেবহাটা রিপোটার্স ক্লাবে রবিবার ৭আগষ্ট, ২২ ইং তারিখ সকাল ১১ টায় সাংবাদিক সম্মেলনটি করেন দেবহাটা উপজেলার দেবীশহর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী ইয়াসমিন সুলতানা। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার চাচাতো দেবর আরিফ হোসেন গংদের সাথে একটি জমিজমার বিষয় নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এবিষয়ে আরিফ গত ইং ১৩/০১/২২ ইং তারিখে বিজ্ঞ আদালতে ১৪৪ ধারামতে পি-৯৭/২২ (দেব) মামলা করে। মামলা পরবর্তী আরিফ তাকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে এবং কুপ্রস্তাবসহ নানারকম ভয়ভীতি দেখাতে থাকে। আমার একটি মেয়ে সন্তান আছে বিধায় নিজের মান সম্মানের দিকে তাকিয়ে আমার স্বামীকে বিষয়টি জানায়। আমি তার প্রস্তাবে রাজি না হলে সে আবারো আমার ও আমার পরিবারের ক্ষতি করবে বলে হুমকি দেয়।

পরবর্তীতে গত (০১ আগষ্ট) সকাল ৮ টার দিকে পূর্ব শত্রতার জের ধরে মালেক কারিকরের ছেলে আরিফ হোসেন ও আলমগীর হোসেন, আরিফের পিতা মালেক কারিকর, আরিফের মা মঞ্জীলা খাতুন ও আমানত কারিকরের ছেলে আকবর কারিকর সংঘবদ্ধভাবে আমার স্বামী ফারুক ও শশুর আব্দুল খালেককে বিভিন্ন অস্ত্র নিয়ে মারধর করতে থাকে। এসময় আমি ও আমার শাশুড়ি ঠেকাতে গেলে তারা আমাদেরকেও মারপিট করে। এঘটনায় আহত অবস্থায় আমার শশুর আব্দুল খালেককে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এরপরে তারা উল্টো আমাদের নামে দেবহাটা থানায় মিথ্যা মামলা রেকর্ড করলে পুলিশ আমার দেবর ও স্বামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করে। বর্তমানে আমরা অসহায়ভাবে জীবনযাপন করছি। বিষয়টির সুষ্টু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar