1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভোলাহাটে চাচাকে বেধড়ক পেটালেন সাবেক উপজেলা চেয়ারম্যান - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ভোলাহাটে চাচাকে বেধড়ক পেটালেন সাবেক উপজেলা চেয়ারম্যান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ২৩৫ জন খবরটি পড়েছেন

ভোলারহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভোলাহাটের ফুটানীবাজারে প্রকাশ্য দিবালোকে পিতৃতুল্য আপন চাচাকে বেধড়ক পেটালেন সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও তার ভাই মিজানুর রহমান মিজু।

গত ১০ আগষ্ট বুধবার বিকেলে ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার ও তার ভাই চাঁপাই নবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মিজু ফুটানীবাজারে হাজারো মানুষের সামনে তাদের আপন চাচা আলেপনুর বিশ্বাস আলেপ (৭০) কে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছেন। তিনি এখন পর্যন্ত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

আলেপ বিশ্বাস অভিযোগ করে বলেন বুধবার বিকেলে আমার ভাতিজা আনোয়ারকে আমি আমার অংশের জমির ওপর যে ঘর রয়েছে তা সরানোর কথা বলতে গেলে তিনি বর্ষা মৌসুমের আগে ঘর সরাতে পারবেননা বলে জানান। আমি তাকে পুনরায় বলতে গেলে আমার উপর চড়াও হয়ে আমাকে বেধড়ক পেটাতে থাকেন আমার দুই ভাতিজা। পরে আমার ছেলে মওদুদ এসে আমাকে রক্ষা করতে এলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। মওদুদ এখন রাজশাহী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান।

তিনি বলেন আমার মত বয়োবৃদ্ধ আপন চাচাকে সন্ত্রাসী কায়দায় যে অমানবিক ও নিষ্ঠুর নির্যাতন করেছে তার আমি বিচার চাই। তিনি অভিযোগ করে আরও বলেন আমার ভাতিজারা আমিনুল হাজী এমপির ক্ষমতা দেখিয়ে আমার চিকিৎসা করাতে বাধাগ্রস্ত করে। তিনি আইনগত পদক্ষেপ নিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন আমার একমাত্র ছেলে মওদুদ সুস্থ হয়ে বাড়ি আসার পর সিদ্ধান্ত নিব। ভোলাহাট থানায় এজাহার করার প্রস্ততি নিচ্ছেন বলেও জানান তিনি।

এব্যাপারে আনোয়ারুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন মিজানুর রহমান মিজুর একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar