1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চুরি করার সময় যুবলীগ নেতা হাতেনাতে আটক! - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

চুরি করার সময় যুবলীগ নেতা হাতেনাতে আটক!

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২২৪ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
অভয়নগরে রবি কোম্পানীর বিটিএস রুমে চুরি করার সময় নাঈমুর রহমান দূর্জয় ওরফে জিসান জয় (২৪) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। এসময় তার সহযোগি অপর দুই যুবক পালিয়ে যায়।সোমবার ভোর রাতে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের রাঙ্গারহাট বাজারে রবি কোম্পানীর টাওয়ারে বিটিএস রুমে এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার সকালে অরিয়ন সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের এরিয়া ম্যানেজার অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. সামছুল আলম বাদি হয়ে তিনজনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- উপজেলার বুইকারা গ্রামের ড্রাইভারপাড়া এলাকার হারুন অর রশিদ ওরফে ডলার রশিদের ছেলে আটক নাঈমুর রহমান দূর্জয় ওরফে জিসান আহম্মেদ জয়। সে নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক।

পলাতক অপর দুই আসামি হলেন- বুইকারা গ্রামের ড্রাইভারপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে নওয়াপাড়া পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হৃদয় (২৭) ও উপজেলার একতারপুর গ্রামের মো. ইউসুফ (৩৫) পিতা- অজ্ঞাত।

মামলার বাদি জানান, অভয়নগর উপজেলার রাঙ্গারহাট বাজারে রবি কোম্পানীর একটি মোবাইল ফোনের টাওয়ার রয়েছে। টাওয়ারের নিরাপত্তার কাজে ‘অরিয়ন সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড’ কাজ করে আসছে। সোমবার রাত আনুমানিক ৩টার সময় টাওয়ারের বিটিএস রুমে চুরি করার সময় এক চোরকে আটক করে জনগণ।

পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতিতে আটক যুবক স্বীকার করে সে এবং তার দুই সহযোগি মেহেদী হাসান হৃদয় ও মো. ইউসুফ টাওয়ারের ব্যাটারি চুরি করার জন্য তালা ভেঙ্গে ছিল। পরবর্তীতে কোম্পানীর উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আটক একজনসহ তিন জনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দায়ের করা হয়।

নওয়াপাড়া পৌর যুবলীগের আহবায়ক হাসান গাজী জানান, ‘ওয়ার্ড যুবলীগের দুই নেতার বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, ‘রবি কোম্পানীর মোবাইল ফোনের টাওয়ারে চুরি করার সময় এক চোরকে আটক করা হয়েছে। তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। পলাতক আসামি আটকে অভিযান চলছে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar