1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে কয়লাঘাট থেকে নাইটগার্ডের লাশ উদ্ধার - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

অভয়নগরে কয়লাঘাট থেকে নাইটগার্ডের লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২১৮ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
অভয়নগরে কয়লাঘাটে কর্মরত মিন্টু তরফদার (৫৮) নামের এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার বেলা ১১টার সময় উপজেলার তালতলা এলাকায় আকিজ জুট মিলের সামনে সরকার গ্রুপের কয়লা ঘাটের অফিসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিন্টু তরফদার উপজেলার বেঙ্গল টেক্সটাইল মিল সংলগ্ন এলাকার মৃত মুসা তরফদারের ছেলে। তিনি সরকার গ্রুপের ওই ঘাটে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

ঘাটের ম্যানেজার হাবিবুল্লাহ হাবিব বলেন, ‘বছর খানেক আগে নৈশপ্রহরী পদে মিন্টু তরফদার আমাদের ঘাটে যোগ দেন। শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার সময় অফিসে এসে দেখি দরজা খোলা এবং ঘাটের সব বাতি জ্বলছে। অফিসের মেঝেতে গলায় গামছা পেঁচানো রক্তাক্ত অবস্থায় মিন্টু তরফদারের দেহ পড়ে রয়েছে। পরে অভয়নগর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।’

নিহতের ছেলে ইনামুল জানান, বিগত পাঁচ বছর ধরে তার পিতা সরকার গ্রুপে কাজ করেন। কী কারণে তাকে খুন করা হয়েছে বা তার বাবার কোনো শত্রু ছিল কিনা ? এমন প্রশ্নের জবাবে তিনি কিছুই বলতে পারেননি।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সরকার গ্রুপের ঘাটের অফিসে পাওয়া নৈশপ্রহরীর মুখমণ্ডল রক্তাক্ত ও গলায় হলুদ রঙের একটি গামছা পেঁচানো ছিল। সন্দেহজনক মৃত্যু হওয়ায় ওই মরদেহ ময়না তদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar