ফরিদপুর প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ফরিদপুরে রাতে অন্ধকারে স্ত্রী সাজেদা বেগম(৪২) কে হাঁতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগে স্বামী লালন মোল্যা (৪৭) কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাতের শেষ প্রহরে নিজ ঘরে তাকে হত্যা করে স্বামী। ফরিদপুর জেলা শহরের অম্বিকাপুর খাদ্য গুদাম এলাকায় নৃশংস এই ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়,ঘটনার রাতে ভোর ৫ টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত স্বামী ঘরে থাকা লোহার ছেনি মাথার বাম দিকে হাঁতুড়ি দিয়ে পিটিয়ে ঢুকিয়ে দেয়। এভাবে কয়েকবার আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পরে নিজেই প্রতিবেশিদের জানায়। তারা পুলিশ কে খবর দেয়।
পুলিশের এসআই জগন্নাথ বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ বেলা বারটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে। এসময় স্ত্রির মরদেহের পাশে বসে থাকা ঘাতক স্বামী লালন মোল্যা কে আটক করা হয়। হত্যাকান্ডে ব্যাবহৃত লোহার ছেনি ও হাঁতুড়ি উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, আনুমানিক ২০ বছর আগে জেলার মধুখালীর কামারখালী গ্রামের লালন মোল্যার সাথে একই জেলার সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভারদি গ্রামের সাজেদা বেগমের বিয়ে হয়। দীর্ঘ দাম্পত্য জীবনে তারা নিঃসন্তান ছিলেন। পেশায় অটোরিকশাচালক স্বামী প্রায় ১২ বছর ধরে অম্বিকাপুর খাদ্যগুদাম এলায় বসবাস করে আসছিলো।