1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পুকুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার,এলাকায় শোকের ছায়া - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’

পুকুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার,এলাকায় শোকের ছায়া

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২৮৯ জন খবরটি পড়েছেন

বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় পুকুরে ডুবে মারা গেছে রুবি আক্তার (৭) ও রাফিয়া আক্তার (৪) নামে দুই বোন। আজ শুক্রবার বেলা ৩টার দিকে দুই শিশুকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতরা ওই গ্রামের ভ্যানচালক আব্দুর রহিম তালুকদারের মেয়ে। হাসপাতাল থেকে নিহত দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের বাবা আব্দুর রহিম তালুকদার জানান, তিনি জুমার নামাজ পড়তে গিয়েছিলেন । নামাজ পড়ে বাড়ি ফিরে মেয়েদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। প্রথমে নিজের বাড়ির আশপাশ খোজ করে কোথাও পাননি মেয়েদের। পরে প্রতিবেশী নওয়াব চৌধুরীর বাড়ির পুকুরে তল্লাশি চালান। সেই পুকুর তল্লাশি করে তলদেশে খুঁজে পান দুই মেয়েকে। সেখান থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

স্থানীয় ইউপি সদস্য মো. আলমগীর তালুকদার জানান,রহিম তালুকদারের দুই মেয়ে। তার আর কোনো সন্তান নেই। সাঁতার না জানার কারণে পাশের বাড়ির পুকুরে গোসল করেত গিয়ে এই মর্মান্তিক ঘটনার শিকার হয় তারা।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা.নিয়াজ মাহমুদ ফয়সাল জানান, পানিতে ডোবা দুই শিশুকে মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, হাসপাতাল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুই বোনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেওয়া হয়। এঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar