1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোর বিমানবন্দরে ২৩ লাখ টাকাসহ রাজস্ব কর্মকর্তা আটক - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

যশোর বিমানবন্দরে ২৩ লাখ টাকাসহ রাজস্ব কর্মকর্তা আটক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২৮৯ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর বিমানবন্দর থেকে ২৩ লাখ ঘুষের টাকাসহ এক রাজস্ব কর্মকর্তাকে গ্রেফতার করেছে ডিজিএফ আই ।

গ্রেফতারকৃত রাজস্ব কর্মকর্তা খোন্দকার মুকুল হোসেন যশোর বেনাপোল বন্দরের স্কেলের (ওজন পরিমাপক) দায়িত্বে ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা বলে জানা গেছে। কর্মসূত্রে তিনি যশোরের বেনাপলে থাকেন।  

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে  আটক কর্মকর্তা কে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বেনাপোল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।বেনাপোল কাস্টমস হাউজের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওই রাজস্ব কর্মকর্তা ঘুষের টাকাসহ যশোর বিমান বন্দর দিয়ে একটি ফ্লাইটে ঢাকায় যাচ্ছেন। গোপন সুত্রে বিষয়টি জানতে পেরে গোয়েন্দা আগে থেকেই বিমান বন্দর এলাকায় অবস্থান নেন। খোন্দকার মুকুল হোসেন বিমানবন্দরে আসার পর তাকে ২৩ লাখ টাকাসহ গোয়েন্দা কর্মকর্তারা গ্রেফতার করে।

এরপরে  জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকায় নেয়া হয়। ঢাকায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল কাস্টমস হাউসের হাতে তুলে দেয়া হয়েছে। তবে এটা কিসের টাকা ও এ টাকার সাথে আর কেউ জড়িত আছে কিনা সেটা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ওই কর্মকর্তা, সূত্রটি এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় গোটা বেনাপোল বন্দর এলাকায় তোলপাড় শুরু হয়েছে। তবে কাস্টমসের উর্ধ্বতন কোনো কর্মকর্তা এ ব্যাপারে কথা বলতে রাজি হচ্ছেন না।

এদিকে, কাস্টমসের একটি সূত্র বলছে, আগামীকাল রবিবার অফিস খুললে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar