1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলায় মাছের ঘের থেকে অজগর উদ্ধার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মোংলায় মাছের ঘের থেকে অজগর উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৩ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোংলার সুন্দরবন ইউনিয়নের লাল খাঁ বাজার এলাকার একটি মাছের ঘের থেকে ৫ কেজি ওজনের বিশালাকৃতির এক অজগর সাপ উদ্ধার হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭ টায় লাল খাঁ গ্রামের তরিকুল ইসলামের মাছের ঘের থেকে সাপটি উদ্ধারের পর বনে অবমুক্ত করা হয়।

তরিকুল ইসলাম জানায়, সাপটি আমার বাড়ির কাছাকাছি মাছের ঘেরে দেখতে পেয়ে বাঘবন্ধু সদস্য সেচ্ছাসেবক মারুফ বাবুকে অবহিত করলে তিনি তাৎখনিক জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদীরকে মোবাইল ফোনে বিষয়টি জানালে তিনি তার সদস্যদের নিয়ে এসে সাপটি উদ্ধার করেন।

পূর্ব সুন্দরবনের জিউধরা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদির জানান, চাঁদপাই রেঞ্জের জিউধরা ভিসিএফ সদস্য ইদ্রিস খান ও তরিকুল ইসলাম লাল খাঁ বাজার সংলগ্ন মাছের ঘেরে জালে আটকে পড়া অজগর সাপটি উদ্ধার করে চাদপাই রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন। পরে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে জি আই জেড প্রতিনিধি, প্রতিবেশ প্রকল্প ও বন কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে দুপুরে বৈদ্যমারি টহলফাড়ীর সংরক্ষিত বনাঞ্চলে অজগর সাপটি অবমুক্ত করা হয়। সাপটি সাত ফুট লম্বা ওজন পাঁচ কেজি।

স্টেশন কর্মকর্তা আরও জানান, সুন্দরবন ও লোকালয় একই সমতলে হওয়ায় খাদ্যের সন্ধানে অজগর সাপগুলো প্রায়ই গ্রামে চলে আসে। 

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুল হাওলাদার,চাঁদপাই সহ-ব্যাবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ মোঃ আল-আমিন মোছাল্লি,জিআই জেড প্রতিবেশ প্রকল্পের প্রতিনিধি ও বৈদ্দমারী স্টাফ বৃন্দ,বিটিআরটি,বাঘবন্ধু প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar