1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে স্থলমাইন বিস্ফোরিত হয়ে আহত যুবক - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে স্থলমাইন বিস্ফোরিত হয়ে আহত যুবক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৩ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমার সেনাবাহিনীর স্থলমাইন বিস্ফোরিত হয়ে অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা (২২) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তার বাম পায়ের গোড়ালিসহ পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তুমব্রু হেডম্যানপাড়া সীমান্ত পিলার বিপি-৩৫ সংলগ্ন ৩০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে মাইনটি বিস্ফোরিত হয়।

আহত অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা (২২) ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তুমব্রু হেডম্যানপাড়া এলাকার অং কিউ থাইং তঞ্চঙ্গ্যার ছেলে।

স্থানীয়রা জানান, তমব্রু হেডম্যানপাড়া মিয়ানমার সীমান্ত এলাকা। স্থানীয়রা গবাদি পশু চড়াতে গিয়ে সীমান্তের ওপারে চলে গেলে তিনি পশুগুলো ফিরিয়ে আনতে সীমান্তের ওপারে যেতে হয়। আজও অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা (২২) গরু চড়ানোর সময় তার সীমান্ত অতিক্রম করে ওপারে চলে গেলে মিয়ানমার সেনাবাহিনীর সীমান্তে পুতে রাখা স্থলমাইনটি বিস্ফোরিত হয়। এতে অংঞাথোয়াইং তঞ্চঙ্গ্যার বাম পায়ের গোড়ালিসহ পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এর আগে মিয়ানমার সেনাবাহিনীর দুটি মর্টার শেল বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে এসে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ভীতি ছড়িয়ে পড়ে। এর রেশ কাটতে না কাটতেই নাইক্ষ্যংছড়িতে দুটি যুদ্ধ বিমান ও দুটি ফাইটিং হেলিকপ্টার থেকে গোলা নিক্ষেপ করে মিয়ানমার। দুটি ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় এর তীব্র প্রতিবাদ জানায়। আবার এ ধরনের ঘটনা ঘটলে বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে যাবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar