1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটা রিপোটার্স ক্লাবের ফেসবুক পোষ্ট দেখে পরীক্ষার্থীদের নিজ গাড়িতে কেন্দ্রে পৌছে দিলেন ইউএনও - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দেবহাটা রিপোটার্স ক্লাবের ফেসবুক পোষ্ট দেখে পরীক্ষার্থীদের নিজ গাড়িতে কেন্দ্রে পৌছে দিলেন ইউএনও

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৯ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেবহাটা রিপোটার্স ক্লাবের ফেসবুক পেজ দেখে ইউএনও এসএসসি পরীক্ষার্থীদের স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে নিজে গাড়ি ড্রাইভ করে পৌছে দিলেন। এতে করে প্রত্যক্ষদর্শী ও পরীক্ষার্থীদের অভিভাবকসহ এরাকাবাসীর প্রশংসায় ভাসছেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

শনিবার (১৭ সেপ্টেম্বর) ছিল ২০২২ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের বাংলা ২য় পত্রের পরীক্ষা। কিন্তু শনিবার ভোররাত থেকে প্রচন্ড বৃষ্টি শুরু হলে সাতক্ষীরা-কালীগঞ্জ প্রধান সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এমনিতেই গত কয়েকমাস ধরে ঐ রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। প্রধান ও জনগুরুত্বপূর্ন এই সড়কের অধিকাংশ স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।

শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে এই সড়কটির দেবহাটা উপজেলার চারাবটতলা নামক স্থানে দুটি বড় ট্রাক সেই গর্তের মধ্যে পড়লে শুরু হয় প্রচন্ড যানজট। এতে করে পথচারীরা পড়েন বিপাকে। অনেক চেষ্টার পরেও ট্রাকগুলো সরানো যাচ্ছিলোনা। আর এতে করে ভোগান্তিতে পড়ে এসএসসি পরীক্ষার্থীরা। এবিষয়টি দেবহাটা রিপোটার্স ক্লাবের ফেসবুক পেজে পোষ্ট করা হয় এবং জরুরী ভিত্তিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করা হয়।

দেবহাটা রিপোটার্স ক্লাবের এই পোষ্টটি দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষনিক তাঁর সরকারী গাড়ি নিয়ে নিজে ড্রাইভ করে ফায়ার ব্রিগেডের কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং তিনি নিজে গাড়ি ড্রাইভ করে সকল পরীক্ষার্থীদের নিয়ে পারুলিয়া কেন্দ্র, সখিপুর আলিম মাদ্রাসা কেন্দ্র ও হাদীপুর আহছানিয়া হাইস্কুল কেন্দ্রে সকল পরীক্ষার্থীকে যথাসময়ে পৌছে দেন। এঘটনায় ইউএনওর প্রশংসায় ভাসছেন এলাকাবাসী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, তিনি দেবহাটা রিপোটার্স ক্লাবের ফেসবুক পেজে বিষয়টি সম্পর্কে অবগত হয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হন এবং যথাসময়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে দেন। ইউএনও জানান, এটা তার নিজের দায়িত্ববোধ থেকেই করেছেন এবং এটা করতে তিনি খুব খুশী হয়েছেন জানিয়ে সাথে সাথে দেবহাটা রিপোটার্স ক্লাবকেও তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar