1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৃষ্টিপাত সম্পাদকের সহধর্মিনীর প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দৃষ্টিপাত সম্পাদকের সহধর্মিনীর প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২২২ জন খবরটি পড়েছেন

অনাথ মন্ডল, শ্যামনগর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শ্যামনগর উপজেলার নূরনগরে সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠক নন্দিত জনবহুল দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামনগরের কৃতিসন্তান জিএম নূর ইসলাম এর সহধর্মিনী প্রয়াত আনোয়ারা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার( ২১ সেপ্টেম্বর ) আছর নামাজ বাদ বিকাল ৫ টায় নূরনগর শিশুসাহিত্য গবেষণা পরিষদের আয়োজনে অত্র পরিষদের অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের রাজনীতি নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র পরিষদের সদস্যবৃন্দের উপস্থিতিতে পরিষদের সভাপতি ডাঃ মাওঃ মাহমুদুল হাসান ইসরাফিল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জাকির হোসেন এর সার্বিক পরিচালনায় মরহুমার বর্ণাঢ্য জীবন ও স্মৃতিচারণে বক্তব্য রাখেন অত্র পরিষদের সাহিত্য সম্পাদক কবি গোবিন্দ প্রসাদ মন্ডল, আলহাজ্ব আব্দুল কাদের, কারী মোঃ ফজর আলী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন মোঃ মুরাদ আহমেদ, মোঃ মহসিন হোসেন, মোঃ শাহজাহান হোসেন, মোঃ শাহিনুর রহমান, মোঃ গফুর গাজী, মোঃ খাইরুল ইসলাম, মোঃ আবু ইসা, মোঃ সিরাজুল ইসলাম সহ অত্র পরিষদের সকল সদস্য ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নূরনগর দারুল জান্নাত কওমিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোঃ মিজানুর রহমান। উলে­খ্য প্রয়াত আনোয়ারা বেগম ৫৭ বছর বয়সে গত ১৮ সেপ্টেম্বর ২০২১ সালে মৃত্যু বরণ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar