1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
করতোয়ায় নৌকাডুবিতে নিহত ২৫ জনের মধ্যে ২৩ জন হিন্দু - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

করতোয়ায় নৌকাডুবিতে নিহত ২৫ জনের মধ্যে ২৩ জন হিন্দু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৪ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক নিউজ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবিতে নিহত ২৫ জনের মধ্যে ২৩ জন হিন্দু সম্প্রদায়ের মানুষ।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে মহালয়া উপলক্ষে একটি ধর্মসভায় যোগ দিতে উপজেলার বড়শশী ইউনিয়নে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন তারা।

নিহতরা হলেন- দীপংকর (৩), প্রিয়ন্ত (২.৫), শ্রেয়সী (৩), তনুশ্রী (৫), প্রিয়ন্তী (৫), উশশী (৩), শ্যামলী (১৪), লক্ষী রানী (২৫), শোভা রানী (২৭), খুকি রানি (৩৫), প্রমিলা রানি (৫৫), তারা রানি (২০), শোনেকা রানী (৬০), ফাল্গুনি রানি (৫৫), প্রমিলা (৭০), ধনোবালা (৪৭), সুমিত্রা রানী (৫৭), সফলতা রানী (৪০), শ্যামলী বালা (৩৬), অমল চন্দ্র (৩৫), বিলাস চন্দ্র (৫০), হাসান আলী (৭০) মাঝি-ইজারাদার। এ ছাড়া বাকি মরদেহগুলো তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

পুলিশ জানায়, ঘটনার পর ৪৪ জনকে উদ্ধার করা হয়। বোদা, পঞ্চগড় ও আটোয়ারী উপজেলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। জীবিত উদ্ধার হওয়াদের মধ্যে ২০ জন বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় কেউ নিখোঁজ রয়েছেন বলে জানা যায়নি।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে মহালয়া উপলক্ষে পাঁচপীর, বোদা, মাড়েয়া, ব্যাঙহারি এসব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। এ সময় নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল। এ কারণে মাঝ নদীতে পৌঁছানোর পর যাত্রীর চাপে নৌকা ডুবে যায়। এ সময় কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশির ভাগ যাত্রীই এখনও নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোলেমান আলী জানান, ডুবে যাওয়া নৌকাতে ৭০ থেকে ৮০ জনের মতো যাত্রী ছিল। শ্যালো ইঞ্জিনচালিত নৌকাটি বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিল। এ সময় ঘাট থেকে কিছু দূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদেরকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহরুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে ২৩ জনই হিন্দু সম্প্রদায়ের মানুষ। একজন মুসলিম। নিহতদের ১২ জন নারী, চারজন পুরুষ ও আটজন শিশু। নিহতরা বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar