রাজেশ গৌড় ।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোনার দুর্গাপুরের সাবেক এমপি মরহুম জালাল উদ্দিন তালুকদারের ছেলে রুয়েল তালুকদারের আয়োজনে শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।
বুধবার বিকেলে সর্বস্তরের অংশগ্রহন এক বর্ণাঢ্য র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন, পৌর ওয়ার্ড কাউন্সিলর শেখ আল আমিন, ইউপি সদস্য আব্দুল লতিফ, বিরিশিরি ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, আওয়ামী লীগ নেতা আব্দুল রহিত হাসান, আনোয়ার হোসেন বুলবুল, , শফিকুল ইসলাম,পৌর যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, যুবলীগ নেতা জালাল সহ আরো অনেকে। বর্ণাঢ্য র্যালী শেষে জালাল তালুকদার হত্যার প্রতিবাদ পরিষদ অফিসে কেক কাটা হয়।