1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় বাল্যবিবাহ, জুয়া ও অবৈধভাবে বালু কাটায় বিভিন্ন মেয়াদে সাজা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি

দেবহাটায় বাল্যবিবাহ, জুয়া ও অবৈধভাবে বালু কাটায় বিভিন্ন মেয়াদে সাজা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৬ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেবহাটায় ভ্রাম্যমান আদালতে বাল্য বিবাহ, জুয়া ও অবৈধভাবে বালু কাটার অপরাধে ৪ জনকে পৃথক পৃথকভাবে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এই আদেশ প্রদান করেন।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, দেবহাটা উপজেলার উত্তর কোমরপুর গ্রামের ইলিয়াস মোল্লার ছেলে মাকসুদুর রহমান (২১) কে বাল্য বিবাহ করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আদায়ের আদেশ প্রদান করা হয়েছে। মাকসুদুর একই গ্রামের মাসুদুর রহমানের মেয়ে সখিপুর কেবিএ কলেজের ১ম বর্ষের ছাত্রী মেহনাজ (১৭) কে বিবাহ করার অপরাধে তাকে ওই টাকা জরিমানা করা হয়। সেই সাথে উক্ত নাবালিকা কন্যাকে তার পিতার বাড়িতে থাকার নির্দেশনা প্রদান করেন।

এছাড়া উপজেলার দক্ষিন পারুলিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদ মোল্লার ছেলে রাসেল আমিন (৩২) কে অবৈধভাবে ইছামতি নদী থেকে বালু কাটার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এদিকে জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমান আদালত উপজেলার হাদীপুর গ্রামের মৃত আদর আলীর ছেলে শেখ আহছান আলী (৪৫) ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে অনিক ইসলাম (২৮) কে (প্রত্যেককে) ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar