1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সারাদেশে ৪২ হাজার ভোটকেন্দ্র স্থাপনের প্রস্তুতি শুরু - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি

সারাদেশে ৪২ হাজার ভোটকেন্দ্র স্থাপনের প্রস্তুতি শুরু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২৭০ জন খবরটি পড়েছেন
বাংলাদেশ নির্বাচন কমিশন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৪২ হাজার ভোটকেন্দ্র স্থাপনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম স্বাক্ষরিত একটি নির্দেশনা ইতিমধ্যে পাঠানো হয়েছে সব জেলার নির্বাচন কর্মকর্তাদের।

 রোববার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আমাদের সময় ডট কম কে বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্প্রতি ভোটকেন্দ্র তালিকা প্রস্তুতির কাজ শুরু হয়েছে এবং এর খসড়া প্রকাশ করা হবে ২০২৩ সালের মার্চে।

নির্দেশনায় বলা হয়, কমিশন অনুমোদিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র স্থাপন ও ভোটকেন্দ্র ব্যবস্থাপনা নীতিমালার আলোকে সরেজমিনে পরিদর্শন করে প্রস্তাবিত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত রাখতে বলা হয়েছে রাজধানীসহ সারাদেশের নির্বাচন কর্মকর্তাদের।

এক্ষেত্রে কিছু নীতিমালা জুড়ে দিয়ে বলা হয়, বিগত জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে, তা নদীভাঙন বা অন্য কোনো কারণে বিলুপ্ত না হয়ে গেলে ভোটকেন্দ্র হিসেবে এর ব্যবহার অব্যাহত থাকবে।

আর কোন প্রতিষ্ঠান বিলুপ্তি হলে আলোচনার ভিত্তিতে পরিবর্তিত কেন্দ্র স্থাপনের বিষয়টি নির্ধারণ করতে হবে।
গত ১৪ সেপ্টেম্বর জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ইসি জানায়, ৪২ হাজার ভোটকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে ২০২৩ সালের মার্চে খসড়া প্রকাশ, আগস্টে সেই খসড়ার ওপর দাবি/আপত্তি নিয়ে তা নিষ্পত্তি করা হবে। এরপর জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের ২৫ দিন আগে চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করবে ইসি। আমাদের সময় ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar