1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মলত্যাগ ও কান্নাকাটি করায় ১মাসের শিশু কন্যাকে পানিতে ফেলে হত্যা করলো মা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি

মলত্যাগ ও কান্নাকাটি করায় ১মাসের শিশু কন্যাকে পানিতে ফেলে হত্যা করলো মা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৬১ জন খবরটি পড়েছেন

বটিয়াঘাটা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অতিরিক্ত মলত্যাগ ও কান্নাকাটি করায় খুলনায় ৩৫ দিনের শিশু কন্যা মারিয়ামকে হত্যা করেছে পাষাণ মা।

নিহতের মা রিতা বেগম ( ২৮)হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। 

রবিবার (২ অক্টোবর) খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট- ৩ এর বিচারক নাজমুল কবির তার জবানবন্দি গ্রহণ শেষে ঘাতক মাকে কারাগারে পাঠান। ঘাতক মা রিতা বেগম বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বাচ্চাটি জন্ম নেওয়ার পর অতিরিক্ত কান্নাকাটি ও পায়খানা করতো। এতে বিরক্ত হয় শিশুটির মা রিতা বেগম। ঘটনার দিন গত বৃহস্পতিবার রাতে শিশুটি কান্নাকাটি করতে থাকে। রাতের খাবার খেয়ে বাড়ির সকলে ঘুমিয়ে পড়েন। সকলের অজান্তে মারিয়মকে ঘর থেকে বের করে বাড়ির পাশের পুকুরে ফেলে দিয়ে ঘরে এসে রিতা বেগম ঘুমিয়ে পড়ে।

সকালে ঘুম থেকে ওঠার পর ঐ বাড়িতে শুরু হয় হৈচৈ। সকলে খুঁজতে থাকেন শিশু মারিয়মকে। পরে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করা হয়।

একসময় তিনি হত্যাকাণ্ডের বিষয়টি সকলের কাছে স্বীকার করেন। শনিবার সন্ধ্যায় তাকে বটিয়াঘাটা থানার পুলিশ আটক করে। রাতে স্বামী সাইফুল বাদী হয়ে রীতা বেগমকে আসামি করে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জালাল বলেন, গত শুক্রবার ভোর সোয়া ৬ টার দিকে মারিয়মের ভাসমান লাশ উদ্ধার করে থানায় খবর দিলে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

ঘাতক মা রীতা বেগম প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar