1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জাগঞ্জে সংখ্যালঘু পরিবারের ঘর ভেঙে জমি দখলের অভিযোগ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি

মির্জাগঞ্জে সংখ্যালঘু পরিবারের ঘর ভেঙে জমি দখলের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২০৯ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

মির্জাগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের ঘর ভেঙ্গে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের ডোকলাখালি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে বুধবার ভুক্তভোগী পরিবার মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের ডোকলাখালী গ্রামের আলতাফ হাওলাদার, জসিম ও আরিফসহ একাধিক ব্যক্তির নামে এ অভিযোগ করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ডোকলাখালী গ্রামের দিনমজুর সঞ্জয় চন্দ্র হাওলাদারের পিতা মৃত- রাখাল চন্দ্র হাওলাদারের কাছ থেকে ডোকলাখালি মৌজার ১৩৫ নং খতিয়ান এর ৪৬ শতাংশ জমি ক্রয় করেন একই গ্রামের আলতাফ হাওলাদার গংরা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রভাবশালী হওয়ায় এলাকায় তাদের ভয়ে কেউ কথা বলতে সাহস পায় না। রাখাল চন্দ্রের মৃত্যুর পরে অভিযুক্তরা তাদের ক্রয়কৃত সম্পত্তি ভোগ দখল না করে দিন মজুর সঞ্জীব এর বাড়ির সামনের অন্য খতিয়ানের ৬ শতাংশ জমি অবৈধভাবে জোর পূর্বক দখল করে ভোগ দখল করার পাঁয়তারা করতে ৪-৫ দিন পূর্বে ওই জমিতে বালু ফেলে ভরাট করে এবং জমিতে পূর্বের নির্মানধীন একটি টিনের ঘর ভাংচুর করে। এসময় বাঁধা দিলে ভুক্তভোগী পরিবারের লোকজনকে মারপিট করে সঞ্জয়ের মা ভিবা রানীর গলায় থাকা চার আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়া যায় অভিযুক্তরা।

ভুক্তভোগী সঞ্জীব হাওলাদার আরও অভিযোগ করেন, ওই জমির কাছে গেলে তাদের খুন জখম করার হুমকি প্রদান করেন অভিযুক্তরা। এ ব্যাপারে সরেজমিনে ও মুঠোফোনে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদারের সাথে কথা বলতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar