1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে বিজয়া দশমীতে গৃহবধূকে পিটিয়ে সোনার গহনা, টাকা ও মোবাইল ছিনতাই - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি

শ্যামনগরে বিজয়া দশমীতে গৃহবধূকে পিটিয়ে সোনার গহনা, টাকা ও মোবাইল ছিনতাই

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৪৪৫ জন খবরটি পড়েছেন

অনাথ মন্ডল, শ্যামনগর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে দুর্গা পূজার বিজয়া দশমী দেখতে যাওয়ার পথে ভাই-বোনকে পিটিয়ে সোনার গহনা, টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়েছে সন্ত্রাসীরা।

ঘটনাটি ঘটেছে বুধবার (৫ অক্টোবর) বিকেল ৫ টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামের শফি মার্কেটের পাশে। তাদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের বনমালী মন্ডলের স্ত্রী স্বরবানী মন্ডল ও তার ভাই চন্দন মন্ডল।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন স্বরবানী মন্ডল বলেন, বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন উপলক্ষে রমজাননগর বাপের বাড়ি থেকে ভাই চন্দনকে নিয়ে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে মানিকখালি ব্রিজে যাচ্ছিলাম। পথিমধ্যে বিকেল ৫ টার দিকে তারা রমজাননগর শফি মার্কেটের কাছাকাছি পৌঁছালে রমজাননগর গ্রামের মোক্তার গাজীর ছেলে জোড়া খুনের মামলার আসামী ও র‍্যাব পেটানো আসামি মতিউর রহমান মোটর সাইকেল নিয়ে সামনে আড় করে দেয় এবং সাথে সাথে আর কয়েক জন এসে আমার ও আমার ভাইকে মারতে থাকে। এক পর্যায়ে এসে তারা আমার সোনার গহনা, টাকা, মোবাইল ছিনিয়ে নেয়। তারা আমার হাতের সোনার রুলি খুলে নেয়ার চেষ্টা করে কিন্তু খুলতে না পেরে আমার হাত ধরে মুচড়ে দেয় ফলে আমার হাতের শাঁখা ভেঙে যায়। হাতও ভেঙে গেছে কিনা বলতে পারাছি না তবে হাতে বল নেই। এছাড়াও তারা আমার শাড়ি ধরে টানাটানি করে। এসময় এলাকার লোকজন চলে আসলে তারা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শ্যামনগর থানার উপপরিদর্শক রিপন কুমার মল্লিক জানান, এ ঘটনায় স্বরবানী মন্ডল বাদি হয়ে বুধবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar