রাজেশ গৌড়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা হয়। উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব উল আহসানের সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী প্রোগ্রামার সামিউল ইসলাম শামীম , প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ।
আলোচনা সভায় উঠে আসে প্রত্যেক ইউনিয়নের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক এবং মৃত্যুর পরে মৃত্যু নিবন্ধন করতে হবে।