1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটার স্কুলের নতুন ভবন ও সড়ক উদ্বোধন করলেন রুহুল হক এমপি - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দেবহাটার স্কুলের নতুন ভবন ও সড়ক উদ্বোধন করলেন রুহুল হক এমপি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২২৫ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম নিজস্ব)প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেবহাটার শশাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও মাঘরী-দেবহাটা সড়কের উদ্বোধন করেছেন ডাঃ রুহুল হক এমপি।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর,২২ ইং) দুপুর ১২টায় শশাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ আফম রুহুল হক (এমপি)।

এসময় রুহুল হক বলেন, আমাদের মনে রাখা দরকার শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন উন্নয়ন চলবে এবং জাতি ধর্ম নির্বেশেষে এলাকার উন্নয়ন হবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সরকার অনুরাগী তাই সবজায়গাতে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বিভিন্ন সহযোগিতা দিয়ে কাজ করে যাচ্ছে সরকার বলে তিনি উল্লেখ করেন। এমনকি সকল স্কুল, কলেজে ডিজিটাল ল্যাব টেকনিশিয়ানসহ বিভিন্ন সহযোগিতা দিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, এ নির্বাচনে যেন শেখ হাসিনা সরকার আবার থাকতে পারে সেজন্য আমরা সবাই একসাথে কাঁধে কাধঁ মিলিয়ে কাজ করতে পারি সেজন্য তিনি সকল জনগনের সহযোগিতা কামনা করেন।

ভিত্তিপ্রস্তুর উদ্বোধনী অনুষ্ঠানে দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন দেবহাটা উপজেলা প্রকৌশলী শোভন সরকার, ১নং কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিননু, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ দেবহাটা সদর ইউনিয়নের সভাপতি আবুল কাশেম দেবহাটা শিক্ষা অফিসার শাহাজান আলী, প্রধান শিক্ষক এমাদুল হক, আমজাদ হোসেন, বিধান সরকার, আবু সাইদ, মোহাম্মদ আলী, ইউপি সদস্য মোশাররফ হোসেন, সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক আবু বক্কার সিদ্দিক প্রমুখ।

উক্ত ভবনটি ১ কোটি ০৯ লাখ ৬১ হাজার ৪৪৩ টাকা ৯০ পয়সা খরচ নির্ধারন করা হয়েছে। এর আগে সকালে ডাঃ রুহুল হক এমপি দেবহাটা কলেজ মোড় থেকে মাঘরী সড়কটি পিচের রাস্তা নির্মানের উদ্বোধন করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar