অনাথ মন্ডল, শ্যামনগর।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বৃহস্পতিবার বিকালে শ্যামনগরে র্যাব-৬(সিপিসি-১) এর অভিযানে সুন্দরবন এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অস্বাস্থ্যকর পরিবেশ, বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া অপারেশনসহ নানান অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আছাদুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠানটিকে ঐ জরিমানা করে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র্যাব-৬(সিপিসি-১) মেজর গালিব, র্যাবের ডিএডি মোঃ সেলিম, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তরিকুল ইসলাম, ডাঃ মাহফুজুর রহমান, র্যাবের উপ-পরিদর্শক মাহবুবুল আলম, মেহেদী হোসেন প্রমুখ।
অভিযান শেষে ভ্রাম্যমান আদালতের প্রধান মোঃ আছাদুজ্জামান জানান, এবারের অভিযান শাস্তিমুলক নয়, বরং সতর্কতামুলক। এ্যানেসথেশিয়া, পোষ্ট অপারেটিভ ইউনিট উন্নতকরন এবং সার্বক্ষনিক প্রয়োজনীয় চিকিৎসক ও সেবিকার অবস্থান নিশ্চিত না হলে পরবর্তীতে উক্ত ক্লিনিক বন্ধ করে দেয়া হবে। পর্যায়ক্রমে উপজেলার অপরাপর ক্লিনিক ও ডায়াগনষ্টিকে গুনগত মান যাচাইয়ে অভিযান পরিচালনা হবে বলেও তিনি সতর্ক করেন।