1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আগামী কাউন্সিলে একজন কাউন্সিলরও না চাইলে দলের নেতৃত্বে থাকবো না - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৭ লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি

আগামী কাউন্সিলে একজন কাউন্সিলরও না চাইলে দলের নেতৃত্বে থাকবো না

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২৭৭ জন খবরটি পড়েছেন
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, র‍্যাব সৃষ্টি করা হয়েছে আমেরিকার পরামর্শে, তারা ট্রেনিংও দেয়। দেশে র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ করলে বিচার হয়। আমেরিকায় অপরাধ করলে বিচার হয় না। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিনি বলেন, আগামী কাউন্সিলে একজন কাউন্সিলরও না চাইলে দলের নেতৃত্বে থাকবো না। একটানা ক্ষমতায় থাকার জন্য দেশের উন্নতি করা সম্ভব হয়েছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে এবারের সফর আমি সফল বলে মনে করি।

বৃহস্পতিবার বিকেল ৪টায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলন তিনি একথা বলেন । গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

তিনি বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দায়ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আগামী সংকট মোকাবেলায় সবাইকে সাশ্রয়ী হতে হবে। ২০২৩ সাল হবে মহাসংকটের বছর। 

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে টানা ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার দিবাগত রাত ১ টার দিকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে লন্ডন যান শেখ হাসিনা। সেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা চার্লস তৃতীয় আয়োজিত অভ্যর্থনায় যোগ দেন। পরে ১৯ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এ সময় বেশ কয়েকটি অনুষ্ঠানেও অংশ নেন তিনি। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar