1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ভবনের ৭তলা থেকে পড়ে মারা গেলেন নির্মাণ শ্রমিক - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

অভয়নগরে ভবনের ৭তলা থেকে পড়ে মারা গেলেন নির্মাণ শ্রমিক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৮০ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগরে নির্মাণাধীন একটি ভবনের ৭তলা থেকে পড়ে মো. তরিকুল ইসলাম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী শাহ জালাল হোসেনের ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম যশোর জেলার কেশবপুর উপজেলার ভায়না গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে। তিনি খুলনার ফুলতলা উপজেলার জুগ্নিপাশা গ্রামে পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন।

নিহতের সহকর্মী প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক বিল্লাল হোসেন বলেন, ‘নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী শাহ জালাল হোসেনের নির্মাণাধীন ভবনের ৭তলায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন তরিকুল। দুপুর আনুমানিক ২টার সময় বালি ও সিমেন্ট মাখানোর সময় তরিকুল ইসলাম অসুস্থ হয়ে প্রথমে জানালার কার্ণিশে পড়ে সেখান থেকে নিচেয় পড়ে যান। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তরিকুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়।’

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, ‘খবর পেয়েছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar