বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরের বাঘারপাড়ায় বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে ‘শেখ রাসেল দিবস’ পালিত হয়েছে।
দিবসের কর্মসূচির মধ্যে ছিলো শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, কেক কাটা এবং আলোচনা সভা। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী,নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানসহ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।
এছাড়াও এদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান আলী’র নেতৃত্বে শেখ রাসেলের জন্ম দিন কেক কেটে পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সহকারি অধ্যাপক নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লোকমান হেকিম, ও চিত্তরঞ্জন রায় ,দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, সাবেক ছাত্রলীগনেতা আলমগীর সিদ্দিকী, সুলতান মাহমুদ ও রিয়াদ হোসেন প্রমুখ।