1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সিত্রাংয়ের আঘাতে দেশের ৯ জেলায় ১৮ জন নিহত - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সিত্রাংয়ের আঘাতে দেশের ৯ জেলায় ১৮ জন নিহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৭৮ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (২৪ অক্টোবর) মধ্যরাতে আঘাত হানা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে দেশের ৯ জেলায় ১৮ জন নিহত হয়েছেন। সিত্রাং বাংলাদেশ  অতিক্রম করেছে।

কুমিল্লা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকায় রাত ১০টার দিকে গাছচাপা পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। এরা হলেন: হেসাখাল খামারপাড়া গ্রামের নিজাম উদ্দিন (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৪) এবং তাদের ৪ বছরের শিশু সন্তান লিজা।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহেবব জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ে গাছ পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পেয়েছি।

সিরাজগঞ্জ: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে উত্তাল যমুনা নদীতে নৌকাডুবিতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। রাত ১১টার দিকে সিরাজগঞ্জের সয়দাবাদের পূর্ব মোহনপুরে যমুনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে ৫ জন আরোহী ছিলেন। তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও মা ও ছেলের মৃত্যু হয়। তাদের পরিচয় এখনও জানা যায়নি। সদর থানার ওসি (অপারেশন) সুমন কুমার এ তথ্য নিশ্চিত করেন।

ভোলা: সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে গাছচাপা পড়ে মনির স্বর্ণকার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মনির সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় ঝড়ের প্রভাবে গাছচাপা পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ভোলার দৌলতখান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ঘরচাপা পড়ে বিবি খাদিজা  (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বরগুনা: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে গাছচাপায় রাত ৮টার দিকে বরগুনা সদর উপজেলার সোনাখালী এলাকায় আমেনা খাতুন নামে শতবর্ষী এক বৃদ্ধা মারা গেছেন। মৃতের স্বজনরা জানান, আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিয়ে ঘরে বসে ভাত খাচ্ছিলেন আমেনা খাতুন। এ সময় ঘরের পাশে থাকা একটি চাম্বল গাছ উপড়ে তার ঘরের ওপর পড়ে। এতে ঘরের নিচে চাপা পড়েন তিনি। পরে স্বজনরা তাকে মৃত অবস্থায় ঘরের নিচ থেকে উদ্ধার করেন।

ব্রাহ্মণবাড়িয়া: ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে স্থলসীমা অতিক্রম করার সময় কসবা গোপীনাথপুরে ঘরে গাছচাপায়  জয়নাল আবেদিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রীও। সোমবার রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় গাছচাপায় তার মৃত্যু হয় বলে জানান জেলা প্রশাসক মো. শাহবীর আলম।

পটুয়াখালী: সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নে প্রতাপপুর লঞ্চঘটে একটু দূরে নদীতে ট্রলারডুবির ঘটনায় মিজানুর রহমান (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুজিবুর রহমান।

নড়াইল: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে নড়াইলে গাছের শুকনা ডাল ভেঙে মাথায় পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে লোহাগড়া উপজেলা পরিষদ কম্পাউন্ডে এ ঘটনা ঘটে। মৃত ওই নারীর নাম মর্জিনা বেগম (৪০)। তিনি উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বে রাজুপুর এলাকায় ভাড়া থাকতেন এবং বাসাবাড়িতে গৃহস্থালির কাজ করতেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী।

মুন্সীগঞ্জ: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে মুন্সীগঞ্জের লৈহজং উপজেলায় গাছচাপায় ঘুমন্ত মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার কনকসার এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- মা আসমা বেগম (২৮) ও তার মেয়ে সুরাইয়া আক্তার (০৪)। আহত বাবার নাম আবদুল রাজ্জাক (৩৫)। তিনি পেশায় রিকশাচালক। হতাহতদের বাড়ি একই এলাকায় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব।

এ ছাড়াও শরীয়তপুরে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সময় নিউজ টিভি

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar