1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতীয় কোস্ট গার্ডের উদ্ধার করা ২০ বাংলাদেশি জেলেকে হস্তান্তর - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ভারতীয় কোস্ট গার্ডের উদ্ধার করা ২০ বাংলাদেশি জেলেকে হস্তান্তর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২০১ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাগরে ভাসতে থাকা ২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করে বাংলাদেশের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে ভারতের কোস্ট গার্ড। ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে ওই জেলেদের মাছধরার নৌযানটি ডুবে গিয়েছিল। ঝড়ের কবলে পড়ে তাদের মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ অবস্থায় তারা ড্রাম ধরে সাগরে ভাসতে থাকেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া এবং ইঞ্জিনের ত্রুটিজনিত কারণে ফিশিং ট্রলার “এফভি জেসমিন” ভাসতে ভাসতে বাংলাদেশ সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। একপর্যায়ে ফিশিং ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় বাংলাদেশী ২০ জন জেলে মৎস্য আহরণে ব্যবহৃত ড্রাম ও ভাসমান বস্তু আকড়ে ধরে সমুদ্রে ভেসে থাকেন।

ভারতীয় কোস্ট গার্ডের একটি বিমান টহল প্রদানকালে জেলেদের অবস্থান দেখতে পায় এবং তাৎক্ষণিকভাবে একটি Life Raft প্রদান করে যা তাদেরকে ভেসে থাকতে সহায়তা করে। পরে ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ICGS VIJAYA- কর্তৃক মঙ্গলবার (২৫ অক্টোবর) জেলেদেরকে উদ্ধার করা হয়।

পরবর্তীতে ভারতীয় কোস্ট গার্ড বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর ১২: ৩০ মিঃ উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে ২০ জন জেলেকে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূন্যরেখায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা এর নিকট হস্তান্তর করে এবং জাহাজ কর্তৃক জেলেদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে কোস্ট গার্ডের একটি হাই স্পিড বোট যোগে স্থানান্তর করে জেলেদেরকে আকরাম পয়েন্ট হতে কোস্ট গার্ড বার্থ মংলায় নিয়ে আসা হয়। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন।

উদ্ধারকৃত ২০ জন জেলেকে কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার এর উপস্থিতিতে ট্রলার মালিক পক্ষের প্রতিনিধি ও তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া এসব জেলেদের বাড়ি ভোলা জেলার বিভিন্ন উপজেলায়। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar