1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে আধানিবিড় পদ্ধতিতে বাগদা চাষে সফলতা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

শ্যামনগরে আধানিবিড় পদ্ধতিতে বাগদা চাষে সফলতা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৭৫ জন খবরটি পড়েছেন

অনাথ মন্ডল, শ্যামনগর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপকূলীয় অঞ্চলে লবণ পানির চিংড়ী চাষ হয়ে আসছে। এ অবস্থার মধ্যে উপজেলা মৎস্য অফিসের সহায়তায় জলবায়ু সহনশীল বাগদা সেমি-ইনটেনসিভ দলগত চাষে সফলতা পাওয়া গেছে। এসব কথা গুলি বলেন উপজেলার মুন্সিগঞ্জ ইউপির পার্শেখালী বাগদা আহরণ অনুষ্ঠানে চিংড়ী চাষিরা।

বাগদা সেমি-ইনটেনসিভ গ্রুপ সভাপতি সাজিদা বেগম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিষ্টার, সদস্য ইন্দ্রানী ব্যাপারী বলেন মৎস্য অধিদপ্তর, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহায়তায় সেমি-ইনটেনসিভ পদ্ধতিতে বাগদা চাষ করে প্রায় চার মাসে তিন বিঘা জমিতে বাগদা আহরণ হয়েছে ছয় শত পঞ্চাশ কেজি। প্রকল্পে প্রথম পর্যায়ে খরচ দিয়ে মোট তিন লক্ষ টাকা ব্যয় হয়েছে। মাছ বিক্রির পর পাওয়া যায় প্রায় চার লক্ষ টাকা। তিন বছর মেয়াদি প্রকল্পে চলতি বছরের জুলাই থেকে মাছের পোনা ছাড়া হয় এবং অক্টোবর মাসের আঠাশ তারিখে বাগদা আহরণ করা হয়।

গ্রুপ সভাপতি সাজিদা বেগম বলেন তাদের গ্রুপে সদস্য সংখ্যা পঁচিশ জন।এর মধ্যে নারী বার জন ও পুরুষ তের জন। সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে সবকিছু করেন।

সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন মৎস্য অধিদপ্তরের মাধ্যমে এই প্রকল্প এবং সেমি-ইনটেনসিভ পদ্ধতিতে বাগদা চাষ সম্পর্কে সকলকে কয়েকবার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তিন বছর মেয়াদি প্রকল্পে চাষিরা বেশ লাভবান হবেন বলে জানান এবং এই প্রকল্পের জ্ঞানকে কাজে লাগিয়ে পার্শ্ববর্তী আরও একটি বাগদা সেমি-ইনটেনসিভ দলভিত্তিক চাষ কার্যক্রম করবেন বলে জানান।

দেখা যায় বাগদা সেমি-ইনটেনসিভ প্রকল্পে সনাতনী পদ্ধতি থেকে ভিন্ন পদ্ধতিতে চাষ । নিয়ম মেনে ট্রেতে মাছের খাদ্য প্রদান, মাঝে মাঝে মাটি ও পানি পরীক্ষা, পানিতে অক্সিজেন সরবরাহ করা, প্রকল্পে প্রবেশ করা ও ঘেরের পানিতে নামার পূর্বে পটাসিয়াম ব্যবহার করা, বিদ্যুৎ ব্যবস্থা সহ অন্যান্য নিয়মাবলী মেনে চলা হয়।

গত শুক্রবার প্রকল্পের বাগদা আহরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব পুলকেশ মন্ডল। তিনি প্রকল্পের কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আগামীতে এই এলাকায় অন্যান্য প্রকল্প গ্রহণের ব্যাপারে চেষ্টা করবেন বলে মৎস্য চাষিদের জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার বিশ্বাস, প্রকল্প পরিচালক সমীর কুমার সরকার, এফএও প্রতিনিধি ড.মোঃ রফিকুল ইসলাম, মোঃ মাসুদুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শ্যামনগর তুষার মজুমদার, ফিল্ড ফ্যাসিলেটিটর মেহেদী হাসান,মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা প্রকল্পের চাষিবৃন্দ প্রমুখ।

উল্লেখ্য যে, সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ ইউপির পার্শেখালী গ্রামে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহায়তায় কমিউনিটি বেইজড কাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পটি মৎস্য অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়ন করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar