রফিকুল ইসলাম নিজস্ব) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পারুলিয়া আহ্ছানিয়া মিশনের অফিস কক্ষে শ্তক্রবার( ২৮ অক্টোবর ) ইসি কমিটির গুরুত্বপূর্ণ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় বাৎসরিক আয় ব্যায় হিসাব সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তন্মধ্যে আগামী ১৮ নভেম্বর, শুক্রবার পারুলিয়া আহ্ছানিয়া মিশনের সাধারণ সভা ও পারুলিয়া আহ্ছানিয়া মিশনের কার্য্য নির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অনুষ্ঠিত সভায় মিশনেরে সকল উপদেষ্টা, সদস্য ও আজীবন সদস্যদের উপস্থিত হতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়, সভায় উপস্থিত ছিলেন মিশনের সাবেক সভাপতি অধ্যক্ষ জনাব রিয়াজুল ইসলাম (অবঃ),ভারপ্রাপ্ত সভাপতি জনাব শাহাবুদ্দিন বিশ্বাস( আওয়ারা),মিশনের জমিদাতা জনাব মোসলেহউদ্দীন মুকুল, আঃ রাজ্জাক খাঁন,খাঁন ওয়াহিদুজ্জামান সাজন,মিশনের ভারপ্রাপ্ত সম্পাদক আসাদুজ্জামান, নাজমুল হোসেন , সাফায়েত হোসেন বাচ্চু,আবদুল্লাহ সিদ্দিকী, ইলিয়াস হোসেন ও গোলাম ফারুক মেম্বর।