1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবন দেখা হলনা মিন্টুর - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সুন্দরবন দেখা হলনা মিন্টুর

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২০৪ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনের অপরুপ সৌন্দর্য দেখতে খুলনার সোনাডাঙ্গা থেকে রওনা হয় একদল পর্যটক। রবিবার (৩০ অক্টোবর) রাতে মোংলায় পৌঁছে সোমবার (৩১ অক্টোবর) সকালে ট্রলারযোগে বনের করমজল পর্যটন স্পটে যাচ্ছিলেন তারা । কিন্তু এর মধ্যে হঠাৎ মিন্টু কাজী (৪০) নামে এক পর্যটক অসুস্থ হয়ে পড়েন। পর্যটন স্পটে পৌঁছানোর আগেই তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিন্টু কাজী খুলনার সোনাডাঙ্গার দেলোয়ার কাজীর ছেলে। 

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহীন বলেন, ‘হাসপাতালে আনার আগেই মিন্টুর মৃত্যু হয়েছে। প্রাথমিক নমুনা দেখে মনে হয়েছে স্ট্রোক জনিত কারণেই সে মারা যান’। 

মৃত মিন্টুর দুলাভাই মোঃ মিলন বলেন, ‘একসাথে সুন্দরবন দেখতে এসেছিলাম। সকালে যাওয়ার পথে তার শরীর প্রচন্ড ঘেমে অসুস্থ হয়ে পড়ে সে। দুবার বমিও করে। পরে সুন্দরবন না দেখেই মিন্টুকে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আনার পর ডাঃ তাকে মৃত ঘোষণা করেন’। মিন্টুর চার বছরের এক মেয়ে রয়েছে বলেও জানান তিনি। 

এদিকে মিন্টুর মৃত্যুর খবরে তার সাথে আসা বাকী ৩৪জন পর্যটকদের কান্নায় হাসপাতালে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়। 

মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বলেন, চিকিৎসকের বক্তব্য অনুযায়ী মিন্টু স্ট্রোক জনিত কারণে মৃতুবরণ করেন। এছাড়া পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। লাশ তার স্ত্রী ও দুলাভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar