অভয়নগর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগরে ২১জনকে ১১ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণ প্রদান করা হয়েছে। জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নারী উদ্যোক্তা শাহানাজ পারভীন, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক সাজ্জাদুল ইসলাম, সংগঠনের পক্ষে ফয়সাল আহম্মেদ সজীব প্রমুখ।
র্যালী পরবর্তী আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী মতিয়ার রহমান। ঋণ প্রদানের পর পাঁচজনকে সনদপত্র দেওয়া হয়।