1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চুয়াডাঙ্গায় গরুবোঝাই ট্রাক দুর্ঘটনায় নিহত ২,আহত ২ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চুয়াডাঙ্গায় গরুবোঝাই ট্রাক দুর্ঘটনায় নিহত ২,আহত ২

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২২৬ জন খবরটি পড়েছেন

চুয়াডাঙ্গায় গরুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। এ ঘটনায় ট্রাকে থাকা সাতটি গরু মারা গেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিনগত মধ্য রাত সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের আলুকদিয়া বিশ্বাস ফিলিং স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আশরাফুল হক (৫০) ও মেহেরপুর পৌর এলাকার বাসস্ট্যান্ডপাড়ার হারুন-উর-রশিদের ছেলে মনির হোসেন (৪৫)।

আহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের নিজাম শেখের ছেলে কালাম হোসেন (৪০) ও মেহেরপুর পৌর এলাকার খন্দকারপাড়ার জহির উদ্দীনের ছেলে মিনারুল ইসলাম (৪১)।

নিহতদের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পুলিশ জানায়, বরিশাল থেকে আসা গরুবোঝাই একটি ট্রাক মেহেরপুরে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা গরু ব্যবসায়ী আশরাফুল ঘটনাস্থলেই নিহত হন। এসময় ট্রাকে থাকা ১৯টি গরুর মধ্যে ৭টি গরু মারা যায়। গুরুতর আহত হয় বাকি গরুগুলো। গাছ ট্রাকের মধ্যে ঢুকে পড়ায় আটকা পড়েন চালক ও হেলপার।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ইঞ্জিনের আংশিক অংশ কেটে জীবিত অবস্থায় চালক ও হেলপারসহ তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ লিওন জানান, আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মনির নামে আরও একজনের মৃত্যু হয়। আহত অন্য দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ট্রাকটি হেলপার চালাচ্ছিল। ধারণা করা হচ্ছে, সে ঘুমিয়ে পড়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar