1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফুলবাড়ীতে সমবায় দিবস পালিত - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ফুলবাড়ীতে সমবায় দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২০০ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫ নভেম্বর শনিবার “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ দিবসটি উপলক্ষ‍্যে বিভিন্ন কর্মসূচি পালন করে।

এদিন সকাল ১১ টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তলন করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ‍্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য প্রদান করেন উপজেলা চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার। স্বাগত বক্তব‍্য প্রদান করেন উপজেলা সমবায় অফিসার কাউসার আলী। আরও বক্তব‍্য রাখেন উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তি সাহা, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ আমিনুল ইসলাম রিজু, মহিলা ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ গোলাম ওয়াদুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সফল সমবায়ী মমিনুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন প্রভাষক জাকারিয়া মিঞা।

এসময় শিমুলবাড়ী সিক্স স্টার সমবায় সমিতি লিঃ ও স্বপ্ন নারী কল‍্যাণ সমবায় সমিতি লিমিটেডকে সফলভাবে কার্যক্রম পরিচালনার জন‍্য ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar