1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজারহাট থানার বিদায়ী ওসি কে সংবর্ধনা ও নবাগত ওসিকে প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রাজারহাট থানার বিদায়ী ওসি কে সংবর্ধনা ও নবাগত ওসিকে প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৩৭ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের রাজারহাটে রাজারহাট মডেল প্রেসক্লাবের কার্যালয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকারকে বদলি জনিত কারনে সংবর্ধনা দেওয়া হয় এবং সেই সাথে নবাগত অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান কে ফুল দিয়ে শুভেচছা জানানো হয়েছে।

ওসি রাজু সরকারের বিদায়ী বেলায় রাজারহাট মডেল প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ওসি রাজু সরকার রাজারহাট বাসীর শান্তি ও মঙ্গল কামনা করেন। সেই সাথে তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে রাজারহাট মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগীতার কথা তুলে ধরেন। অন্যদিকে রাজারহাট মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রফিক ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ন সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম বিদায়ী ওসি রাজু সরকারের রাজারহাট উপজেলায় কর্মকালকে বিগত সময়ের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শান্তি বিরাজনের নজির স্থাপন করেন বলে,তার ভূয়সী প্রশংসা করেন। বিদায়ী বেলায় ওসি রাজু সরকার রাজারহাট মডেল প্রেসক্লাবের মাধ্যমে রাজারহাটবাসীকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেন।

রাজারহাট মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজ সহ সকল সদস্যবৃন্দ নবাগত ওসি আব্দুল্লাহিল জামান কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। নবাগত ওসি সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং ওসি রাজু সরকারের প্রতি রাজারহাটবাসীর ভালবাসা দেখে মুগ্ধ হন। সেই সাথে রাজারহাটে মাদক নির্মুলে রাজারহাট মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন তদন্ত ওসি নজরুল ইসলাম কুড়িগ্রাম, রাজারহাট থানা ডিএসবি সামাদ সরকার, চাকিরপশা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও রাজারহাট মডেল প্রেসক্লাবের উপদেষ্টা অজয় কুমার সরকার সহ রাজারহাট মডেল প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar