1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দেবহাটায় প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১৭৯ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধি।। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে নানান কর্মসূচির মধ্যে দিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপজেলা মুক্তমঞ্চে বৃহস্পতিবার (১১ নভেম্বর)সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, স্কুল, কলেজ, মাদ্রাসা, এনজিও মহিলা সমিতি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ৬ টি স্টল নিয়ে এ মেলা অনুষ্ঠিত হয়।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ ও দেবহাটা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এরপর অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গনে স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। স্টল পরিদর্শন শেষে মেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। ডিজিটাল পদ্ধতিতে এখন মানুষের সব ধরনের সেবা নিশ্চিত করা হচ্ছে।

অনুষ্ঠানে দেবহাটা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar