1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় মোহনা টিভির ১৩ বর্ষে পদার্পন উৎসব পালন - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দেবহাটায় মোহনা টিভির ১৩ বর্ষে পদার্পন উৎসব পালন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১৭৯ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেবহাটায় মোহনা টিভির ১৩ম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বর্নাঢ্যভাবে অনুষ্ঠিত হয়েছে।

মোহনা টিভির দেবহাটা উপজেলা প্রতিনিধি আর.কে.বাপ্পার সার্বিক ব্যবস্থাপনায় ১১ নভেম্বর শুক্রবার, সকাল সাড়ে ১০ টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেবহাটা রিপোটার্স ক্লাব চত্বর থেকে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে রিপোটার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোহনা টিভির দেবহাটা উপজেলা প্রতিনিধি আর.কে.বাপ্পা।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহকারী অধ্যাপক জাফর ইকবাল, দেবহাটা রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, দেবহাটা জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক কে.এম রেজাউল করিম, সহ-সভাপতি মজনুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবীর হোসেন লিয়ন, রিপোটার্স ক্লাবের কার্য্যকরী সদস্য সাইফুল ইসলাম, ব্যবসায়ী শওকত হোসেন লাচ্চু প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দেবহাটায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা মোহনা টিভির আগামী পথচলা সার্থক কামনা করে সংবাদ, বিনোদন, খেলাধুলাসহ সকল স্তরে ব্যাপক ভূমিকা পালন করছে বলে উল্লেখ করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন তাই সমাজের ও দেশের কল্যানের লক্ষ্যে কাজ করতে হবে। এছাড়া মিডিয়া দেশের উন্নয়ন তথা সমাজ থেকে সকল অন্যায় দূর করতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে উল্লেখ করে সাংবাদিকদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরন করার জন্য আহবান জানান এবং আগামীতে এই সফলতা ধরে রেখে মোহনা টিভির শতবর্ষ পালন হোক এই কামনা করেন। শেষে অতিথিবৃন্দ কেক কেটে মোহনা টিভির জন্মদিনকে বরন করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar