মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
“মোরা ত্রান চাইনা বেড়িবাঁধ চাই” এ দাবীকে সামনে রেখে ২০০৭ সালের প্রলয়ংকারী ঘুর্ণিঝড় সিড়র বিধ্বস্ত বাগেরহাটের শরণখোলায় ৩৫/১ পোল্ডারের বেড়িবাধ রক্ষায় নদী শাসনের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর সকালে সিডরে স্বজনহারা, জন প্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, শিক্ষক, ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে উপজেলার সাউথখালী ইউনিয়নের মরণপুরী খ্যাত গাবতলায় বেড়িবাঁধের উপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নদী শাসন আন্দোলন কমিটির আহবায়ক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধন ও পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রায়হান উদ্দিন আকন শান্ত।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক মোঃ আঃ মালেক রেজা, নদী শাসন আন্দোলন কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম আকন, শিক্ষক নেতা মোঃ শহিদুল ইসলাম খাঁন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন রাজিব, সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ মাহমুদ, ইউপি সদস্য জাকির হোসেন হাওলাদার, আল-আমীন খাঁন, রিয়াদুল পঞ্চায়েত, মোঃ জাহাঙ্গীর খলিফা, সাবেক ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম হালিম শাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোকসেদ আলী। পরে সিডরে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য বিশ্বব্যাংকের সহযোগীতায় ২০১৬ সালে ৩৫০ কোটি টাকা ব্যায়ে ৬৩ কিলোমিটার বেডিবাঁধ নির্মাণ করা হলেও বেড়িবাঁধ টিকসই না হবার কারনে যেটুকু হয়েছে তাও বিলীন হবার পথে। তাই বেড়িবাঁধ রক্ষা করতে নদী শাসন খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। সাউথখালী ইউনিয়নের বগী গ্রাম থেকে উত্তর সাউথখালী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার নদী শাসন না করা হলে খুব শীঘ্রই এ এলাকার বেড়িবাঁধ নদীগর্ভে বিলিন হতে পারে বলে এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিনের।