রফিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেবহাটায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড উদযাপন উপলক্ষে দুই দিনের অনুষ্ঠান শেষ হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্তাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দেবহাটা উপজেলা প্রশাসন দুইদিন ব্যাপী ওই অনুষ্ঠানের আয়োজন করে।
বুধবার সকালে উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলহাজ্ব মুজিবর রহমান উপজেলা নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি হাজী কেয়ামদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম সরকারী খান বাহাদুর আহসানুল্লাহ কলেজের শিক্ষক ও সখিপুর আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আবু তালেব যুব উন্নয়ন কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তা।
দুইদিন ব্যাপী অনুষ্ঠনের মধ্যে ছিল বিভিন্ন স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শন, বিজ্ঞান অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।