1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নৌকা থেকে পড়ে প্রাণ গেল বশিরের - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নৌকা থেকে পড়ে প্রাণ গেল বশিরের

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১৯০ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোংলায় নৌকা থেকে পশুর নদীতে পড়ে বশির শেখ (৩৮) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

বশির চিলা ইউনিয়নের জয়মনি এলাকার ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ তৈয়ব আলি শেখের ছেলে।

শুক্রবার (১৮ নভেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার পশুর নদীর এলাকায় এ ঘটনা ঘটে।

রাতে নিহতের পরিবার ও জেলেরা খোজাখুজি করেও কোন সন্ধান পায়নি তার। বশির চরপাটা/চরজাল দিয়ে নদীতে মাছ ধরতেন। নিখোঁজ বশির মৌসুম ভিত্তিক নদীতে মাছ ধরে ও সুন্দরবনে কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করতেন। বশিরের দুই ছেলে ও স্ত্রীর সংসারে এখন চলছে শোকের মাতম।

চিলা ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবর হোসেন জানান, বশির পেশায় একজন জেলে। আনুমানিক রাত ১১ টায় পশুর নদীর ধানসিদ্ধ চরের ঐখানে মাছ ধরছিলো। বশির নৌকার পিছনের দিকে ছিলো আর একজনে জাল বাচ্ছিলো অন্য জন গলুইতে ছিলো। বশিরের মৃগী রোগ ছিলো। মাঝে মাঝে রাস্তা ঘাটে ও হঠাৎ পড়ে যেতো। হঠাৎ করেই নদীতে বশির পড়ে গেলে সাথে সাথে বশিরের সাথে থাকা সহযোগী জেলেরাও লাফিয়ে পড়ে। কিন্ত ওরা আর বশিরকে খুজে পায়নি।

রাতে এ ঘটনার সময় ৪/৫ টি ট্রলার ছিলো, কোষ্টগার্ড ছিলো তারা গভীর রাত পর্যন্ত খোজা খুজি করেও বশিরকে পায়নি। সকালে আবারও তারা খোঁজাখুঁজি করতেছে। ওখানে বন বিভাগ ও কোষ্টগার্ডের সদস্যরা আছেন।

কোষ্টগার্ড পশ্চিম জোনের হাড়বাড়িয়া ষ্টেশন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, আমরা এখনো তার সন্ধান পাইনি, এখনো তার সন্ধানে আছি, আমাদের সাথে আরো ৪/৫ টি বোট তার সন্ধানে কাজ করছে। যে অবস্থা বলতেছে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নৌকাটি ডুবেছে, সাড়ে ৬ টায় ডুবলে ভেসে উঠতে নরমাল ২/৩ দিন সময় লাগে। বশিরের সন্ধানে আমরা চেষ্টা চালাচ্ছি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar