1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পুকুরে বড়শিতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পুকুরে বড়শিতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ২০৮ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।


কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরাফাত (১৩) ও রিদন (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে খালাতো ভাই।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হচ্ছে- রৌমারী উপজেলার মানচার চর গ্রামের সাইফুদ্দীনের ছেলে আরাফাত (১৩) এবং রাজীবপুর উপজেলার বড়াইডাঙ্গী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রিদন (৩)।

স্থানীয়রা জানান, আরাফাত ও রিদন বাড়ির পাশের পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিলো। একপর্যায়ে তারা সবার অজান্তে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের না পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় তাদের জুতা ভাসছে। তাৎক্ষণিকভাবে পুকুর থেকে তাদের উদ্ধার করে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুস সামাদ শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

রাজীবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, দুই শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar